ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:৫৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মুর্শিদাবাদি চিকেন সাসলিক রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুরগি মাংস দিয়ে হরেকরকম পদ তৈরি করা যায়। এমনই একটি মজাদার মুর্শিদাবাদি চিকেন সাসলিক। বাড়িতে বন্ধুরা এলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজার এই খাবারটি। কীভাবে তৈরি করবেন, চলুন তা জানা যাক- 

উপকরণ

মুরগির মাংস- ৫০০ গ্রাম (টুকরো করে কাটা)
টক দই- আধ কাপ
পেঁয়াজ- ২টি
আদা- এক টুকরো (২ ইঞ্চি মাপের)
রসুন- ৭-৮ কোয়া

কাঁচা মরিচ- ২-৩টি
ধনেপাতা- ১ কাপ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
আমচুর পাউডার- ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়ো- ১ চা চামচ
মাখন- ৪ টেবিল চামচ
কাঠকয়লা- ৩-৪ টুকরো
সর্ষের তেল- ৩ টেবিল চামচ
লবণ- স্বাদমতো


প্রণালি 

পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি বড় বাটিতে ফেটানো টক দই দিন। এবার তাতে বেটে রাখা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আমচুর গুঁড়ো, লবণ আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিন।


এই মিশ্রণে মাংসের টুকরোগুলি ভালো করে মেখে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। এবার মাংসের টুকরোগুলি কবাব স্টিকে গেঁথে নিন।


ফ্রায়িং প্যানে মাখন গরম করে মাংসের টুকরোগুলো হালকা হালকা করে ভেজে নিন। ভাজা মাংসগুলো একটি বাটিতে রেখে অন্য একটি বাটিতে কাঠকয়লা গরম করুন। বড় বাটির মধ্যে ছোট বাটি রেখে তার উপরে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। রান্না করা মাংসের টুকরোর সঙ্গে কাঠকয়লার বাটি এভাবে অন্তত আধ ঘণ্টা রাখুন। 

কাসুন্দি আর মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন মজাদার মুর্শিদাবাদি চিকেন সাসলিক। চাইলে কাঠিতে পেঁয়াজ, ক্যাপসিকামের সঙ্গে পরিবেশন করতে পারেন।